প্রজাপতি -Butter fly


প্রজাপতি প্রজাপতি রঙিন পাখা মেলে,,, 
যাচ্ছো উড়ে কোথায় এদিক ওদিক দোলে,,, 
 সঙ্গে নেবে আমায়? আমিও উড়বো কিছুক্ষন,,, 
নাইবা হলাম উড়তে যেয়ে পাখির মত দক্ষ-
বিচক্ষণ প্রজাপতি প্রজাপতি নাও না আমায় দলে,,,
কোন মায়াতে মাতাল হয়ে এড়িয়ে যাও চলে,,,
মানুষ মাঝে প্রেম নেই সোনা প্রজাপতি আমার,,,
মানুষ কেবল স্বার্থ বুঝে আর্থ হৃদয় ভাঙ্গার,,,
তুমিও কি মানুষ ভেবে পাচ্ছো আমায় ভয,,,
শুনো আমি মানুষ যদিও প্রেমেতে নই নির্দয়,,,
প্রজাপতি প্রজাপতি এবার সঙ্গ দাও,,,
ও রঙিন প্রজাপতি এদিক ফিরে চাও,,,
প্রজাপতি প্রজাপতি শুনবে একটা খবর,,,
আমি একটা জায়গা চিনি অরণ্যে সুন্দর,,,
সেথায় চল মাতাল হব ফুলের ঘ্রাণে ঘ্রাণে,,,
আমি প্রজাপতি হবো- ফুল-পতঙ্গ গানে,,,
প্রজাপতি প্রজাপতি স্পর্শ দিয়ে যাও,,,
প্রজাপতি প্রজাপতি আমায় সঙ্গে নাও,,,
প্রজাপতি প্রজাপতি মেঘের খবর জানো,,,
মেঘের দেশে মধুমাসের গল্প টা’নানো,,,
প্রজাপতি প্রজাপতি মেঘের দেশে যাবো,,,
মেঘফুলেদের ছবির মত প্রজাপতি হবো,,,
প্রজাপতি প্রজাপতি ছুঁয়ে দাও আমায়,,,
প্রজাপতি উড়ে বেড়ায় রঙিন উপমায়,,,

Comments

Popular posts from this blog

YouTube ভিডিও ডাউনলোড করার সহজ পদ্ধতি।

ফেজবুকের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে-Download Facebook videos very easily

এই ভিডিওটা দেখে খুবিই কষ্ট পেয়েছি. এতটা কষ্ট পেয়েছি যে , চোখের পানি ধরে রাখার শক্তি ছিলনা। আপনি ও একটু সময় নিয়ে দেখবেন প্লিজ...............।।। ☼ আমাদের একটু ভালবাসা আমাদের দেশ ও জাতিকে পরিবর্তন করতে পারে। আসুন আমরা গরিবদের প্রতি একটু সাহায্যের হাত বারিয়ে দেই...