শীতে বাচ্চাদের গায়ে কোন তেল মাখাবেন

 

Lifestyle,

                                                              শীতে বাচ্চাদের গায়ে কোন তেল মাখাবেন

শীতের ঋতুতে আবহাওয়া বেশি শুষ্ক থাকে। এ সময় মায়েরা সদ্য বাচ্চাদের ত্বক সুন্দর রাখতে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজ লোশন ও তেল ব্যবহার করে থাকেন।

অনেক মা জানেন না, কোন তেল শিশুর জন্য ভালো। বেশ কয়েকটি তেল রয়েছে, যা নবজাতকের ত্বকের জন্য উপকারী।

আসুন জেনে নিই কোন তেল বাচ্চাদের ত্বকের জন্য ভালো–

শীতে শিশুর জন্য সরিষার তেল খুবই উপকারী। কারণ এটি শরীর উষ্ণ রাখে এবং সর্দি-কাশিসহ বিভিন্ন রোগ-ব্যাধি থেকে দূরে রাখে।

শিশুর গায়ে অলিভ অয়েলও মাখতে পারেন। অলিভ অয়েল তেল শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। তবে শিশুর চর্মরোগ থাকলে অলিভ অয়েল ব্যবহার না করাই ভালো।

অনেকে মনে করেন নারিকেল তেল শুধু চুলের যত্নে ব্যবহার করা হয়, এ ধারণা মোটেও ঠিক নয়। শিশুর ত্বক সহজেই এই তেল শুষে নিতে পারে। শীতে মালিশের জন্য এতে চমৎকার উপাদান রয়েছে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল গুণ শিশুর ত্বকের জন্য উপকারী।

সূর্যমুখী তেল ভিটামিন 'ই' সমৃদ্ধ। এতে যথেষ্ট পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, যা শীতকালে শিশুর ত্বকের সুরক্ষায় বিশেষভাবে কাজ করে।

আয়ুর্বেদিক তেল সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। এই তেলে বিভিন্ন স্বাস্থ্য উপাদান পাবেন। আয়ুর্বেদিক তেল শীতে শিশুর রুক্ষতা ও রোগ প্রতিরোধ করে রাখবে উষ্ণ।


Comments

Popular posts from this blog

YouTube ভিডিও ডাউনলোড করার সহজ পদ্ধতি।

ফেজবুকের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে-Download Facebook videos very easily

এই ভিডিওটা দেখে খুবিই কষ্ট পেয়েছি. এতটা কষ্ট পেয়েছি যে , চোখের পানি ধরে রাখার শক্তি ছিলনা। আপনি ও একটু সময় নিয়ে দেখবেন প্লিজ...............।।। ☼ আমাদের একটু ভালবাসা আমাদের দেশ ও জাতিকে পরিবর্তন করতে পারে। আসুন আমরা গরিবদের প্রতি একটু সাহায্যের হাত বারিয়ে দেই...