Posts

বালিকা আমি তোমার বর্তমানকেই ভালবাসি-Girl I love your present

Image
বালিকা আমি তোমার বর্তমানকেই ভালবাসি। তুমি আরও একটু লম্বা হলে কিংবা আরও একটু ফর্সা হলে , তোমার হাসিটা আরও সুন্দর হলে , কিংবা তোমার দেহের বাকগুলো আরও গভীর হলে- তুমি নিশ্চিত থাকও তোমাকে এর চেয়ে বেশি ভালো আমি বাসতাম না । বালিকা আমি তোমায় ভালবাসি। লাল চুড়ি পড়া তোমার চমৎকার হাত দুটি , তোমার অবাধ্য এলোমেলো চুল , বার বার যা কপালের উপরে উড়ে উড়ে আসে , তোমার নাক তোমার ঠোট , তোমার সমস্ত অসঙ্গায়িত দেহ , তোমার সমস্ত নান্দনিক ঐশ্বর্য , যেমন আছে বর্তমানে আমি তারই বন্দনা করি। বালিকা আমি তোমার সামগ্রিক বর্তমানকে ভালবাসি। তাই তোমাকে একফোঁটাও বদলাতে হবে না আমার ভালোবাসা পাওয়ার জন্যে- শুধু আমাকে প্রাণভরে ভালবাসলেই চলবে , অনেকগুণ বেশি ভালবেসে তোমায় ভরিয়ে দেব। বালিকা তুমি এত সুন্দর কেন ? তুমি যখন কথা বলও- তখন তোমাকে সুন্দর লাগে , আবার যখন চুপ করে থাকো- উদাস আনমনে থাকিয়ে থাকও এদিক সেদিকে , যখন হাঁটো এলোমেলো উদ্দেশ্যহীন , যখন কোথাও বসো , সব সময় তুমি অদ্ভুত মায়াবী- সব সময় তুমি অদ্ভুত সুন্দর। বালিকা তোমার চোখ দুটো এত জীবন্ত! এত বিষণ্ণ , এত টলটলে গভীর মায়া সেখানে – আমি শুধু হা...

প্রজাপতি -Butter fly

Image
প্রজাপতি প্রজাপতি রঙিন পাখা মেলে,,,  যাচ্ছো উড়ে কোথায় এদিক ওদিক দোলে,,,   সঙ্গে নেবে আমায়? আমিও উড়বো কিছুক্ষন,,,  নাইবা হলাম উড়তে যেয়ে পাখির মত দক্ষ- বিচক্ষণ প্রজাপতি প্রজাপতি নাও না আমায় দলে,,, কোন মায়াতে মাতাল হয়ে এড়িয়ে যাও চলে,,, মানুষ মাঝে প্রেম নেই সোনা প্রজাপতি আমার,,, মানুষ কেবল স্বার্থ বুঝে আর্থ হৃদয় ভাঙ্গার,,, তুমিও কি মানুষ ভেবে পাচ্ছো আমায় ভয,,, শুনো আমি মানুষ যদিও প্রেমেতে নই নির্দয়,,, প্রজাপতি প্রজাপতি এবার সঙ্গ দাও,,, ও রঙিন প্রজাপতি এদিক ফিরে চাও,,, প্রজাপতি প্রজাপতি শুনবে একটা খবর,,, আমি একটা জায়গা চিনি অরণ্যে সুন্দর,,, সেথায় চল মাতাল হব ফুলের ঘ্রাণে ঘ্রাণে,,, আমি প্রজাপতি হবো- ফুল-পতঙ্গ গানে,,, প্রজাপতি প্রজাপতি স্পর্শ দিয়ে যাও,,, প্রজাপতি প্রজাপতি আমায় সঙ্গে নাও,,, প্রজাপতি প্রজাপতি মেঘের খবর জানো,,, মেঘের দেশে মধুমাসের গল্প টা’নানো,,, প্রজাপতি প্রজাপতি মেঘের দেশে যাবো,,, মেঘফুলেদের ছবির মত প্রজাপতি হবো,,, প্রজাপতি প্রজাপতি ছুঁয়ে দাও আমায়,,, প্রজাপতি উড়ে বেড়ায় রঙিন উপমায়,,,

আকাশের জন্য-For the sky

Image
               আকাশের জন্য কয়েক দিন থেকে   আকাশের জন্য খুব মন কেমন করছে হৃদয় নিংড়ে নেওয়া   বৃষ্টি অনেকদিন ধরে নিঃশেষ করে দিচ্ছে অনুভূতি অঝোর ধারে বয়ে যাচ্ছে স্মৃতি , সুখ , আনন্দের মুহূর্ত অথচ আমি তো বৃষ্টিই চেয়েছিলাম। দারুন গ্রীষ্মে ভেতরটা তখন শুকিয়ে কাঠ মন ফুঁড়ে উঠে আসছে আর্তি , কান্নার মত আঠালো , দু গাল বেয়ে নামছে দুঃখের ধারা , কষ্টের ব্যথাকে সঙ্গী করে বিদ্রোহী চেতনা ঢেকে দিচ্ছে উন্মুক্ত শৈশব। শুষ্কতা ঢেকেছে অন্তর আমার অন্তরালে থাকা স্নেহ চাপা   রয়ে গেছে এতদিন আজ বড় কম দিন নয় প্রলেপ কি দিতে পারে উদ্ধত রাগ ! তবু আজ মন ভারী লাগছে আবার এতদিন পর   বৃষ্টিকে দোষী লাগছে কি ? না হলেও হতে পারে , উন্মাদ মন - মেঘ সরিয়ে আবার আকাশকে   দেখতে ইচ্ছে করছে।

মরুভূমির কাপন -Vibration of desert

Image
                       মরুভূমির কাপন  মরুভূমির কাপন দেখেছি, দেখেছি রুক্ষতার আনন্দ। তোমাকে আমি হঠাৎ পেয়েছি, হারিয়েছি সব ছন্দ। তপ্ত বালুতে ফুটতে দেখেছি রক্ত রঙ্গিন ফুল। হঠাৎ হাওয়ায় উড়তে দেখেছি, তোমার খোলা চুল! ভাঙ্গল আমার ভুল! বৈরাগ্যকে ভালবেসেছি ভালোবেসেছি তোমাকে, তোমাকে আমার সবই দিয়েছি, ভালবাসার এক ফাকে ।।

Eternal love-অনন্ত প্রেম – রবীন্দ্রনাথ ঠাকুর

Image
তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে, যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহমিলনকথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয়-উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে— পুরাতন প্রেম নিত্যনূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি— সকল কালের সকল কবির গীতি।

Give me a word আমাকে একটি কথা দাও – জীবনানন্দ দাশ

Image
আমাকে একটি কথা দাও যা আকাশের মতো সহজ মহৎ বিশাল, গভীর; – সমস্ত ক্লান্ত হতাহত গৃহবলিভুকদের রক্তে মলিন ইতিহাসের অন্তর ধুয়ে চেনা হাতের মতন, আমি যাকে আবহমান কাল ভালোবেসে এসেছি সেই নারীর। সেই রাত্রিরনক্ষত্রালোকিত নিবিড় বাতাসের মতো: সেই দিনের – আলোর অন্তহীন এঞ্জিন চঞ্চল ডানার মতন সেই উজ্জ্বল পাখিনীর – পাখির সমস্ত পিপাসাকে যে অগ্নির মতো প্রদীপ্ত দেখে অন্তিমশরীরিণী মোমের মতন।

ডাউনলোড করে নিন একসাথে অনেকগুলো বৈশাখের গান, শুরু হোক নতুন বছর নতুন গানে…

Image
  ডাউনলোড করে নিন একসাথে অনেকগুলো বৈশাখের গান, শুরু হোক নতুন বছর নতুন গানে কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। ভালো থাকাটাই জরুরী। যাহোক, টেকটিউনে আমি নিয়মিত ভিজিটর, বন্ধুদের টিউন দেখি মাঝে মাঝে টিউমেন্টও করি কিন্তু নিয়মিত টিউন করা হয়না। তবে আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা টিউন নিয়ে। আর মাত্র দুই দিন পরে শুরু হবে নতুন বাংলা বছর। নতুন বছরকে স্বাগত জানাতে নানান আয়োজনের শেষ প্রস্তুতি চলছে। আর যে কোন আয়োজনের মূল অংশ জুড়ে থাকে গান। গান আমাদের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ। গান ছাড়া আমাদের দৈনন্দিন জীবন পানসে! আপনিই বা পিছিয়ে থাকবেন কেন। আপনিও শামিল হয়ে যায় বৈশাখের উৎসবে বৈশাখী গান নিয়ে। আপনার বৈশাখের আয়োজনকে আরোও সমৃদ্ধ করতে আমি নিয়ে এলাম দেশ বিদেশের শিল্পীদের গাওয়া নতুন পুরাতন মিলিয়ে এক ঝাঁক বৈশাখের গান। তাই দেরি না করে আপনার পছন্দ মতো গান চোখ বন্ধ করে ডাউনলোড করে নিন। ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এক ঝাঁক বৈশাখী গান ০১. আজ পহেলা বৈশাখ - পান্থ কানাই ০২. আবার জমবে মেলা - গানওয়ালা ০৩. আবার মেলা - ফিডব্যাক ০৪. আইলো আইলো আইলোরে - ইশতিয়াক ০৫. আয় ছেলেরা আয় মেয়েরা -...